শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পের পর যে কথা মনে করিয়ে দিলেন মিজানুর রহমান আজহারী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, যা ঢাকার উত্তর দিক থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে।

এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেসবুক পেজে লেখেন, “ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা যদি আরও ভয়াবহ হতো, খুব কম মানুষেরই শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, এখনও শুধরে নেওয়ার সুযোগ রয়েছে।”

তিনি আরও লিখেন, “এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন ঠিকই টের পাইয়ে দেবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের ঠিক করি।” এরপর তিনি সূরা মুলকের আয়াত তুলে ধরেন—“তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন, তিনি তোমাদেরকে জমিনে ধ্বসিয়ে দেবেন না? অতঃপর তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে?”

 

  • সর্বশেষ