শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ১২:৫৩ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২২, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব পৌঁছেছেন ৪৬ হাজার বাংলাদেশী হজযাত্রী

বাংলাদেশী হজযাত্রী

 

মাজহারুল ইসলাম : চলতি বছর বুধবার (৩০ জুন) রাত ২ টা পর্যন্ত ৪৬ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

মোট ১২৮টি ফ্লাইটে সৌদি গেছেন ওইসব হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি। 

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এর মধ্যে মক্কায় পাঁচজন ও মদিনায় দুইজন হজযাত্রী মারা যান।

৫ জুন শুরু হওয়া সৌদি গমনের হজ ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ