শিরোনাম
◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪

প্রকাশিত : ১৪ মে, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ১৪ মে, ২০২৪, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা ইরানের

সংবাদ বিজ্ঞপ্তি : মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য  খাদ্য সহায়তা পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গত ১২ই মে রবিবার ইরানের একটি প্রতিনিধি দল কক্সবাজরের উখিয়ায় রোহিঙ্গাদের ৪ নম্বর ক্যাম্পে এ খাদ্যসামগ্রী বিতরণ করে। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলীযাদেহ মাহদি মুসাভী।

এই খাদ্যসামগ্রী বিতরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এই খাদ্য সহায়তা পাঠানো হয়।খাদ্যসামগ্রী বিতরণ  অনুষ্ঠানে ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এরপর থেকেই রাষ্ট্রবিহীন এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়