শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:০১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ১০:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না, সামনে রক্তক্ষয়ী দিন: মার্কিন জেনারেল

মার্কিন জেনারেল মার্ক মিলে

সাজ্জাদুল ইসলাম: যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে একথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া এ যুদ্ধে সামরিকভাবে জিততে পারবে না। আল-জাজিরা

ইউক্রেনীয় প্রতিরক্ষা যোগাযোগ গ্রপের এক ভার্চুয়াল বৈঠকে মিলের একথা বলার সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার পাশে ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি প্রত্যেক রাশিয়ানকে অধিকৃত ইউক্রেনীয় ভূখন্ড থেকে হটিয়ে দিতে চান। এর আগে চলতি বছরের মার্চ মাসে  মিলে বলেছিলেন, এটি করা খুবই কঠিন হবে।

আর এবারও একইসুরে বললেন, আপনারা অধিকৃত ইউক্রেনীয় ভূখন্ডে ২ লাখ রুশকে দেখতে পাচ্ছেন। এটি অসম্ভব আমি তা বলছি না, আমি বলছি- এটি করা খুবই কঠিন হবে মার্কিন শীর্ষ জেনারেল বলেন, য্দ্ধু চলতে থাকবে। তা দিন দিন আরো তীব্র ও রক্তক্ষয়ী হবে। আল-আরাবিয়া নিউজ 

এদিকে ওয়াশিংটন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা রুশ সীমান্তের অভ্যন্তরে কোন মার্কিন অস্ত্র ব্যবহারের বিরোধী।

এর আগে মিলে ও অস্টিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ জঙ্গী সরবরাহের বিষয়ে কথা বলেছিলেন। গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইউক্রেনকে এফ-১৬ জঙ্গী বিমান সরবরাহ করার সবুজ সংকেতও দেয়। গত কয়েক মাস ধরে ইউক্রেন তার আকাশ প্রতিরক্ষার জন্য এ বিমান সরবরাহের দাবি জানিয়ে আসছিল। 

অবশেষে যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনকে এফ-১৬ জঙ্গী বিমান দেওয়ার বিরোধিতা থেকে সরে আসলো সে ব্যখ্যায় বলেন, সময়ের দীর্ঘ সূত্রিতা, আকার, সুযোগ ও প্রয়োজনীয়তার মাত্রা বিবেচনার পর ইউক্রেনের বিমান বাহিনীর শক্তি বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে এ পর্যন্ত ওয়াশিংটন ইউক্রেনকে ৩ হাজার ৮০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা প্রদান করেছে। সম্পাদনা: জাফর খান

এসআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়