শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবামাকে পেছনে ফেললেন মাস্ক

মিহিমা আফরোজ: গত বৃহস্পতিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, টুইটারে ফলোয়ার সংখ্যার দিক দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে শীর্ষস্থানে রয়েছেন ইলনমাস্ক। বারাক ওবামার অবস্থান এখন দ্বিতীয়।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্কের টুইটার ফলোয়ার সংখ্যা বেড়ে গতকাল দাঁড়িয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৫৬০এবং ওবামার ফলোয়ার সংখ্যা ১৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৮১৩।

গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে টুইটার কিনেছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। সেই টুইটারের মূল্যমান এখন অর্ধেকে নেমে এসেছে। গত সপ্তাহে মাস্ক টুইটারের কর্মীদের কাছে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রির প্রস্তাব দেন। এ প্রস্তাবে তিনি তার প্রতিষ্ঠানটির মূল্যমান নির্ধারণ করেন মাত্র ২ হাজার কোটি ডলার।

টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত মাস্ক এ প্রতিষ্ঠানের হাজারো কর্মকর্তা-কর্মীকে ছাঁটাই করেছেন। প্রাতিষ্ঠানিক নিয়মকানুন ও টুইটারের ব্যবহারবিধিতে তিনি নানা পরিবর্তন এনেছেন।

প্ল্যাটফর্মটিকে আর্থিকভাবে টেকসই করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মাস্ক। তবে এ পদক্ষেপের ফলাফল হয়েছে হতাশাজনক। মাস্ক টুইটার কেনার পর অনেক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়