শিরোনাম
◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েদের জন্য গোলাপি বাস

পাকিস্তানে গোলাপি বাস

মিহিমা আফরোজ: ‘নারীর ক্ষমতায়ন’ স্লোগানে পাকিস্তানের করাচিতে ‘পিংক বাস সার্ভিস’ চালু করেছে সিন্ধ বাস ট্রানজিট। এখন থেকে স্কুল-কলেজ কিংবা অফিসে যেতে নারীদের আর কোন ঝুট-ঝামেলা পোহাতে হবে না। দাঁড়িয়ে কিংবা ভিড় ঠেলে পৌঁছাতে হবে না গন্তব্যে। গত বুধবার থেকে শুধু মেয়েদের জন্য এ সার্ভিসটি শুরু করা হয়েছে। জিও টিভি

এই পরিষেবাটি নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ও কর্মক্ষেত্রে নারীদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আটটি বাস চালু করা হয়েছে। যেগুলো সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মডেল কলোনি থেকে মালির ও টাওয়ার হয়ে শারা ফয়সাল অবধি একক রুটে চলবে।  সকাল-সন্ধ্যায় পিক আওয়ারে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর বাস চলবে। বাকি সময়গুলোতে ১ ঘণ্টা ব্যবধানে এই পরিষেবা দেওয়া হবে।

নিরাপত্তার স্বার্থে বাসের ভেতরে বসানো হবে ক্যামেরা, থাকবে নারী কন্ডাক্টারও। প্রত্যেকটি বাসে থাকবে ৫০টি আসন, যার মধ্যে স্পেশালদের জন্য বরাদ্দ থাকবে দুটি আসন। মাত্র ৫০ টাকা ভাড়ায় সুবিধা গ্রহণ করতে পারবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী নারীরা। তবে উদ্বোধনের পর থেকে প্রথম সাতদিন যে কোনো নারীই চড়তে পারবেন বিনামূল্যে। 

পাকিস্তানের পিপলস পার্টির নেত্রী শর্মিলা ফারুকি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বলেন, তিনি নারীদের জন্য প্রথম পুলিশ স্টেশন ও ব্যাংক নির্মাণে ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানের পিপলস পাটি সর্বদা নারী অধিকার ও ক্ষমতায়নের বিষয়ে সোচ্চার।

সিন্ধুর তথ্য ও পরিবহণ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, আমরা আমাদের মা, বোন ও কন্যাদের অবহেলা করতে পারি না। নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসটিতে পুরুষ চালক থাকলেও পরবর্তীতে নারী চালক বসানো হবে। 

তিনি এনআরটিসিকে নারীদের বাস চালানোর প্রশিক্ষণ দিতে নির্দেশ দেন। বাস সার্ভিস চালু করার দিনে নগরীর অন্যান্য নারীদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। অস্কার জয়ী শারমিন ওবায়েদ চিনয় বলেন, বড় শহরগুলোতে নারীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে যে এলাকাগুলোতে নারীরা ক্যারিয়ার গড়তে চায়। স্থপতি ও গবেষক মারভি মাজহার বলেন, বাস পরিষেবাগুলো যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবে। দ্বীপ অঞ্চলগুলোতে যাতায়াতের ক্ষেত্রেও সরকার ‘গোলাপি বোট’ পরিষেবা চালু করতে পারে। পাশাপাশি অন্যান্য শহরে এই বাস পরিষেবাটি প্রসারিত করার জন্যও অনুরোধ করছি।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়