শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৯:০৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশকে লুট করছেন আদানি: হিনডেনবার্গ

আদানি

মিহিমা আফরোজ: আদানি দেওয়া জবাবের প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ বলেছে, জাতীয়তাবাদকে ঢাল করে মূল প্রশ্নগুলো এড়িয়ে ওই গোষ্ঠী নজর ঘোরানোর চেষ্টা করেছেন তিনি। তারা বলতে চেয়েছে, দেশের উন্নতির সঙ্গে সঙ্গে তাদেরও শ্রীবৃদ্ধি ঘটেছে। আদানি গোষ্ঠীর যাবতীয় যুক্তি নাকচ করে হিনডেনবার্গ বলেছে, আমরা বিশ্বাস করি, জালিয়াতি জালিয়াতিই। এভাবে পৃথিবীর অন্যতম ধনী হলেও তা জালিয়াতিই। বিজনেস টুডে

অস্বাভাবিক বাণিজ্যিক উত্থানের পেছনে জালিয়াতি ও শেয়ারবাজারে কারচুপিকে বড় করে দেখানোর জন্য আদানির বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশিত হওযার কারণে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারবাজারে ধস নামে। এর পরিপ্রেক্ষিতে আদানি গোষ্ঠী এ প্রতিবেদনকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে বলেছে, অশুভ মনোভাব নিয়ে ভ্রান্ত তথ্যের ওপর নির্ভর করে তৈরি ওই প্রতিবেদন দুরভিসন্ধিমূলক। 

সোমবার আদানি গোষ্ঠীর জবাব প্রত্যাখ্যান করে পাল্টা উত্তর দেয় হিনডেনবার্গ। হিনডেনবার্গ রিচার্স বলেছে, ভারতের ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদানি গোষ্ঠী। ভারতীয় পতাকায় শরীর ঢেকে তারা দেশকে লুট করে চলেছে। গত রোববার, এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদানি গোষ্ঠী ৪১৩ পৃষ্ঠার এক জবাবি বয়ান তৈরি করে হিনডেনবার্গের কাছে পাঠায়। তাতে বলা হয়েছে, ভারতের আইনি ব্যবস্থা সম্পর্কে হিনডেনবার্গের স্পষ্ট ধারণা নেই। বাজারে পুঁজি সংগ্রহ কীভাবে করা হয়, সে বিষয়েও তাদের ধারণা কম। তাই তারা না জেনেই আদানি গ্রুপের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। আদানি গোষ্ঠী বলেছে, হিনডেনবার্গের ওই প্রতিবেদন কোনো নির্দিষ্ট সংস্থার ওপর অযৌক্তিক আক্রমণ নয়। এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে ভারতকে, তার স্বাধীনতা ও সংহতিকে এবং ভারতের প্রাতিষ্ঠানিক গুণমানকে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করা হয়েছে ভারতের প্রবৃদ্ধি ও আকাক্সক্ষাকে।

ভারতকে ছোট করার যে অভিযোগ হিনডেনবার্গের বিরুদ্ধে আদানি গোষ্ঠী এনেছে, সেটা খণ্ডন করে মার্কিন গবেষণাপ্রতিষ্ঠানটি বলেছে, তাদের অভিযোগ নির্দিষ্ট এক সংস্থার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে নয়। ভারতের গণতন্ত্র প্রাণবন্ত। ভারত শিগগিরই বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ঢুকতে চলেছে। সম্পাদনা: ইমরুল শাহেদ 

এমএ/আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়