শিরোনাম
◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা ◈ ৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ◈ ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ অর্ধশতাধিক হেভিওয়েট নেতার বিএনপিতে ফেরার গুঞ্জন, ফিরছেন না রুমিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু তীর্থযাত্রীদের জন্য জায়গা করতে ভারতে ৬৩৬ বছরের পুরনো মসজিদসহ ডজনের বেশি দরগাহ উচ্ছেদ

২০২৮ সালের মহাকুম্ভ মেলার প্রস্তুতির নাম করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরনো একটি মসজিদ, ঐতিহাসিক শাহী মাজার এবং এক ডজনেরও বেশি দরগাহ ভোরবেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। জমি-সংক্রান্ত বিরোধটি ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা সত্ত্বেও চালানো এই উচ্ছেদ অভিযানকে বোর্ড ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছে।

এআইএমপিএলবি-র জাতীয় মুখপাত্র ড. এস.কিউ.আর. ইলিয়াস মহাকুম্ভের ব্যবস্থাপনার নামে ঐতিহাসিক মসজিদ, সমাধি এবং প্রাচীন মাজার ভেঙে ফেলার এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলুম ও স্বেচ্ছাচারিতা’ বলে আখ্যা দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৮ সালের সিংহস্থ মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের সুবিধার্থে জায়গা করার অজুহাতে চালানো এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং সংবিধান পরিপন্থী।

প্রতিবেদন অনুযায়ী, গত ২১ নভেম্বর ভোর ৫টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে রেলওয়ে প্রশাসন বুলডোজার ব্যবহার করে মাধব নগর রেলওয়ে স্টেশনের বাইরের শাহী মাজারসহ এক ডজনেরও বেশি মসজিদ ও দরগাহ গুঁড়িয়ে দেয়। অভিযানে ‘মসজিদ কালান্দারি’ এবং ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়কের (মুতাওয়াল্লি) বাসভবনও ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে।

ওয়াকফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভীর মতে, ওই জমি নিয়ে বিরোধ এখনো ভোপালের ওয়াকফ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তিকে ভুয়া ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে খুব ভোরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

Advertisement

মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, উপযুক্ত ওয়াকফ ট্রাইব্যুনালে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়া মোটেও উচিত হয়নি। এই অভিযানে প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও বোর্ড উল্লেখ করেছে।

মসজিদ কমিটির দাবি, ভেঙে ফেলা মসজিদটি প্রায় ৬৩৬ বছরের পুরনো, যা ১৩৯০ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।

বোর্ড আরও বলেছে, জনস্বার্থে এলাকা সম্প্রসারণ করাই যদি প্রশাসনের প্রকৃত উদ্দেশ্য হতো, তবে তারা রাস্তার বিপরীত পাশের ভবনগুলো ভাঙাসহ অন্যান্য বিকল্প পথ খতিয়ে দেখতে পারত। কিন্তু তা না করে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাগুলোকে বেছে নিয়েছে।

এআইএমপিএলবি-র মতে, প্রশাসনের এই পদক্ষেপ ভারতের সংবিধানের ১৪, ২৫ ও ২৬ নম্বর অনুচ্ছেদ এবং সম্পত্তির অধিকার রক্ষাকারী ৩০০এ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

ড. ইলিয়াস জানান, কাজী সাহেব এবং স্থানীয় প্রতিনিধিদের আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্তকে বোর্ড পূর্ণ সমর্থন জানায়। বিশেষ করে স্থানীয় কমিটির পক্ষ থেকে এই উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বোর্ড সব ধরনের আইনি ও নৈতিক সহায়তা প্রদান করবে।

গত কয়েক বছরে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে ঠুনকো অজুহাতে ঐতিহাসিক মসজিদ, সমাধি ও মাজার ভেঙে ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বোর্ডের বিবৃতিতে বলা হয়, "এ ধরনের স্বেচ্ছাচারী ও আক্রমণাত্মক কর্মকাণ্ড দেখে মনে হয়, এগুলো ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ থেকেই পরিচালিত হচ্ছে।"

এছাড়া বিজেপির জোটসঙ্গী ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর নীরবতায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের মতে, সাংবিধানিক ও আইনি নীতির এমন নগ্ন লঙ্ঘনের বিরুদ্ধে তাদের মুখ না খোলা ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু অধিকার রক্ষায় তাদের অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। সূত্র: মাকতুব

  • সর্বশেষ