শিরোনাম
◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৪ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মানুষের মুখে বিড়ালের চেহারা দেখছেন যুবক, রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ২৮ বছর বয়সী এক যুবক এমন এক বিরল দৃষ্টিজনিত সমস্যায় পড়েছেন; যা তার মানুষের মুখাবয়ব চেনার ক্ষমতাকে প্রভাবিত করছে। মানুষের এবং পশুর বৈশিষ্ট্যের এক অদ্ভুত মিশ্রণের এই ঘটনা গবেষকদের জন্য পরিচিত মুখগুলো মস্তিষ্ক কীভাবে প্রক্রিয়া করে, তা নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে।

কেবল ‘কার্ল’ নামে পরিচয় প্রকাশ করা ওই ব্যক্তি গত দুই বছর ধরে এই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। মার্কিন প্রভাবশালী সাময়িকী নিউজউইক এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং ‘কর্টেক্স’ নামের এক গবেষণা জার্নালেও এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

• কেন ওই ব্যক্তি মানুষের মুখে বিড়ালের মতো অবয়ব দেখছেন?

কার্লের মস্তিষ্কের ডান দিকের পোস্টেরিয়র টেম্পোরাল লোবে থাকা ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ (ধমনী ও শিরার অস্বাভাবিক জট) অপসারণের জন্য অস্ত্রোপচার করার পর প্রায় দুই বছর আগে তার এসব লক্ষণ দেখা দিতে শুরু করে। মস্তিষ্কের এই অঞ্চল মুখাবয়ব চিনতে সাহায্য করে।

Advertisement

অস্ত্রোপচারের পর থেকে কার্ল মাঝে মাঝে একজনের মুখের বৈশিষ্ট্য অন্য মুখের ওপর দেখতে পান। যেমন, তিনি চারপাশের মানুষের মুখে তার পোষা বিড়াল ‌‘লুনার’ বাদাম আকৃতির চোখ, বড় বড় মণি এবং ডোরাকাটা দাগ দেখতে পান। আবার অন্য সময়ে তিনি পরিচিত কোনো মানুষের চোখ এবং অন্যান্য মুখের বৈশিষ্ট্য লুনার মুখেও দেখতে পান।

এসব ঘটনা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হয় এবং মাঝেমধ্যে সারা দিন ধরে চলতে থাকে।

ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডাচেইন কার্লের ঘটনাটি গবেষণা কর্টেক্স জার্নালে নথিভুক্ত করতে সহায়তা করেছিলেন। নিউজউইককে তিনি বলেন, মস্তিষ্ক পরিচিত মুখগুলোর বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে। কার্লের ক্ষেত্রে, তিনি যখন মানুষ বা তার বিড়ালসহ অন্য কোনো মুখের দিকে তাকান, তখন সেই সংরক্ষিত স্মৃতিগুলোর বৈশিষ্ট্য  সামনে ভেসে ওঠে বলে মনে হয়।

• প্রোসোপোমেটামর্ফপসিয়া কী?

কার্লের প্রোসোপোমেটামর্ফপসিয়া নামের এক বিরল অবস্থা রয়েছে; যা মানুষ কীভাবে মুখাবয়ব দেখবে তা প্রভাবিত করে। এতে মুখের বৈশিষ্ট্যগুলো প্রসারিত, ভুল জায়গায় স্থাপিত কিংবা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট মনে হতে পারে। কিছু ক্ষেত্রে, এমনকি ত্বকের রঙ এবং বিন্যাসও আলাদা মনে হতে পারে।

স্ট্রোক, ব্রেন টিউমার, মাথার আঘাত, মৃগী রোগ কিংবা অস্ত্রোপচারের পর মুখ চেনার জন্য দায়ী মস্তিষ্কের অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে এই অবস্থা তৈরি হতে পারে। তবে এর সঠিক কারণ সবসময় স্পষ্ট হয় না।

সূত্র: দ্য হিন্দুস্তান।

  • সর্বশেষ