ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভির উপস্থিতিতে নতুন এই ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচন করা হয়।
এই উদ্বোধনের মধ্য দিয়ে আইআরজিসির ক্ষেপণাস্ত্রবাহিনীর অবকাঠামোর আরও একটি অংশ সামনে আনা হয়েছে। এসব অবকাঠামোর মূল উদ্দেশ্য হলো, ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সামরিক সক্ষমতা বজায় রাখা, তাদের কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরোধমূলক সামরিক সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ হলো দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি। ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উন্নয়নের পাশাপাশি এ সংক্রান্ত অবকাঠামোর সম্প্রসারণও ইরানের প্রতিরক্ষাপ্রস্তুতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।