শিরোনাম
◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কে হঠাৎ মাটিসহ চলতে শুরু করল একগুচ্ছ গাছ, ভাইরাল ভিডিও

তুরস্কে মাটিসহ একগুচ্ছ গাছের স্থান পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ভিডিওটি ধারণ করেছেন দেশটির এক ব্যক্তি। ঘটনাটির কারণ বুঝতে না পেরে তিনি একে অতিপ্রাকৃত শক্তির কাজ বলে দাবি করেন।

সম্প্রতি প্রকৃতির মধ্যে হাঁটার সময় ওই ব্যক্তি হঠাৎ দেখতে পান, তার সামনে একগুচ্ছ গাছ নড়তে শুরু করেছে। বিষয়টি দেখে তিনি দ্রুত মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

ভিডিও ধারণকারী ব্যক্তি কী কারণে এমনটি ঘটেছে, তা নিশ্চিত করতে পারেননি। তাই ঘটনাটিকে অতিপ্রাকৃত শক্তির প্রভাব বলে মনে করেন তিনি। তবে তার এই দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুরু হয় নানা আলোচনা ও ঠাট্টা। অনেকেই ঘটনাটিকে ভূমিধসের মতো প্রাকৃতিক ঘটনা বলে মন্তব্য করেন।

এক্সে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সেখানে এক ব্যবহারকারী মন্তব্য করেন, এটাকে ভূমিধস বলে। মানুষের বোকামি দিন দিন বাড়ছে। আরেকজন মজা করে লেখেন, গাছগুলো ছুটি কাটাতে যাচ্ছে, অবশেষে কেউ সেটা ক্যামেরায় ধরতে পেরেছে।

Advertisement

একজন মন্তব্য করেন, রাতে একা বনে হাঁটতে যাওয়াটাই বোকামি ছিল। আরেকজন লেখেন, এন্টরা যুদ্ধে যাচ্ছে।

ভিডিওটির ব্যাখ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রক বলেছে, নদীর তীরবর্তী বনে হঠাৎ প্রবল বাতাসের কারণে গাছগুলো দুলতে পারে। এতে ধুলা ও পাতা ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটতে পারে। গ্রকের মতে, এর পেছনে কোনও অতিপ্রাকৃত শক্তি নেই; এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা।

তবে গ্রকের এই ব্যাখ্যার পরও এক ব্যবহারকারী মন্তব্য করেন, এটি বাঁধের দেয়াল ভেঙে যাওয়ার ঘটনা। ধন্যবাদ। আর গ্রক একটি বোকা।

সূত্র: এএলও 

  • সর্বশেষ