শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা অংশ নেন। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর দ্য হিন্দুর।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর আয়োজনে ‘অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় রুবিও বলেন, ‘আজ (মঙ্গলবার) দিনের শুরুতে রাষ্ট্রদূত সার্জিও গোরের আয়োজনে ভারতে অনুষ্ঠিত আমাদের অ্যাম্বাসেডরস রিজিয়নাল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলাম।’

পোস্টে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে মতবিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

advertisement

রুবিও আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতরা অত্যন্ত গর্বের সাথে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলছেন।’

উল্লেখ্য, মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১০০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠানের এক বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে অক্টোবরের মাঝামাঝি উজবেকিস্তান সফরের কথা রয়েছে মার্কো রুবিওর।

উজবেকিস্তানের সমরকন্দ সফরকালে রুবিও ‘সি৫+১’ মন্ত্রীপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন। সেখানে কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

 

  • সর্বশেষ