শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিউইয়র্ক সফরের সাফল্য আড়াল করতে দেশে পরিকল্পিতভাবে ভিন্ন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ বুধবার  ৩০ সেপ্টেম্বর  প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুমন বলেন, দেশে ফিরে জাতিসংঘে বাংলাদেশের অর্জন নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু ঠিক সে সময়ই বিভিন্ন ঘটনা ঘটানো হয়, ফলে গণমাধ্যম সেসব নিয়েই ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়।

তিনি জানান, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সফরকালীন সময়টিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

advertisement

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন পর নির্বাচিত সরকার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করেছে। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব, জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং দেশের পুনর্গঠনে ‘থ্রি আর (3R)’ প্রস্তাব তুলে ধরা হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, এসব গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমে কতটা গুরুত্ব পেয়েছে। তার দাবি, একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপকর্মের মাধ্যমে এসব অর্জনকে ম্লান করার চেষ্টা করেছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে।

সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতার প্রসঙ্গ টেনে রুমন বলেন, “একজন মানুষকে যদি নদী পার হতে বলা হয়, কিন্তু তার হাত-পা বেঁধে দেওয়া হয়—তাহলে তিনি কি পার হতে পারবেন? সম্ভব নয়।”

বর্তমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান, এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ