শিরোনাম
◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সেরা ২০ এয়ারলাইনের তালিকা প্রকাশ

যুদ্ধ, জলবায়ু সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি ও যাত্রীদের নানা ধরনের অসদাচরণের মধ্যেও বিশ্বজুড়ে বিমান চলাচল খাত কঠিন সময় পার করছে। এর মধ্যেই ২০২৬ সালের বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

বিমান চলাচল খাতের ‘অস্কার’ হিসেবে পরিচিত স্কাইট্র্যাক্স ‘ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের’ অনুষ্ঠানে সিঙ্গাপুর এয়ারলাইনসকে এ পুরস্কার দেওয়া হয়।

advertisement

এ নিয়ে ২৫ বছরের ইতিহাসে ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা এয়ারলাইনের পুরস্কার পেল সিঙ্গাপুর এয়ারলাইনস। এর আগে ২০২৩, ২০১৮ এবং ২০০০-এর দশকেও প্রতিষ্ঠানটি এ পুরস্কার পেয়েছিল। গত বছর বিজয়ী কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে।

কাতার এয়ারওয়েজ গত ১৫ বছরে নয়বার এ পুরস্কার জিতেছে।

advertisement

শীর্ষ ছয়ে কাতারের পর রয়েছে- ক্যাথে প্যাসিফিক, জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ, তার্কিশ এয়ারলাইনস ও এমিরেটস। তবে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইন এবার শীর্ষ ২০-এ জায়গা পায়নি। উত্তর আমেরিকা থেকে একমাত্র এয়ার কানাডা এ তালিকায় ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, স্কাইট্র্যাক্সের বৈশ্বিক গ্রাহক সন্তুষ্টি জরিপের ভিত্তিতে এসব পুরস্কার দেওয়া হয়। সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি ক্লাস ও ইকোনমি ক্লাস ক্যাটারিংয়ের পুরস্কারও পেয়েছে। কাতার এয়ারওয়েজ সেরা বিজনেস ক্লাস, ইন-ফ্লাইট ওয়াই-ফাই ও বিজনেস ক্লাস লাউঞ্জের পুরস্কার পেয়েছে। ক্যাথে প্যাসিফিক জিতেছে সেরা কেবিন ক্রু ও ফার্স্ট ক্লাস লাউঞ্জের পুরস্কার।

advertisement

সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা গোহ চুন ফং এক বিবৃতিতে বলেন, এই পুরস্কার তাদের কর্মীদের নিষ্ঠা ও পেশাদারির স্বীকৃতি।

অন্যান্য বিভাগে এয়ার ফ্রান্স সেরা ফার্স্ট ক্লাস, ইভিএ এয়ার সেরা প্রিমিয়াম ইকোনমি এবং এয়ারএশিয়া সেরা বাজেট এয়ারলাইনের পুরস্কার পেয়েছে। এশিয়ায় সেরা এয়ারলাইন হয়েছে ব্যাংকক এয়ারওয়েজ। আফ্রিকায় ইথিওপিয়ান এয়ারলাইনস, দক্ষিণ আমেরিকায় লাতাম এবং ইউরোপে তার্কিশ এয়ারলাইনস সেরা হয়েছে।

পুরস্কার অনুষ্ঠানে বিমান চলাচল খাতের চলমান সংকটও আলোচনায় আসে। ইরান সংঘাত, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নতুন উড়োজাহাজ সরবরাহে বিলম্ব এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের অবনতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এয়ারলাইন কর্মকর্তারা।

স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেইস্টেড বলেন, প্রতিকূল সময়েও যাত্রীসেবার মান ক্রমাগত উন্নত হচ্ছে। এয়ার কানাডার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্ক নাসর বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ভবিষ্যতে যেসব এয়ারলাইন প্রিমিয়াম সেবার জন্য বেশি মূল্য নিতে পারবে, তারাই নিজেদের কার্যক্রম টেকসই রাখতে পারবে।

২০২৬ সালের শীর্ষ ২০ এয়ারলাইন

১. সিঙ্গাপুর এয়ারলাইনস
২. কাতার এয়ারওয়েজ
৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৪. অল নিপ্পন এয়ারওয়েজ
৫. তার্কিশ এয়ারলাইনস
৬. এমিরেটস
৭. এয়ার ফ্রান্স
৮. হাইনান এয়ারলাইনস
৯. জাপান এয়ারলাইনস
১০. কোরিয়ান এয়ার
১১. ইভিএ এয়ার
১২. কান্টাস এয়ারওয়েজ
১৩. স্টারলাক্স এয়ারলাইনস
১৪. লুফথানসা
১৫. সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস
১৬. আইবেরিয়া
১৭. এয়ার কানাডা
১৮. ভার্জিন আটলান্টিক
১৯. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস
২০. থাই এয়ারওয়েজ

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ