জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, লং মার্চে তারা যে মুখরোচক স্লোগান দিচ্ছেন তেলদে, গ্যাসদে, বিদ্যুতদে নাইলে গদি ছেড়েদে। এই স্লোগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ৬ মাসের সরকারের বিরুদ্ধে এই স্লোগান মানায় না।
তিনি বলেন, আমির সাহেব সংসদে বলেছেন তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা একদিনের না এটি বহুদিনের আগের সমস্যা। এই সমস্যা আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। তাহলে আবার বাহিরে লং মার্চ কেন?।
বিরোধীদকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন আপনা বলছেন দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার বিরোধীদলের পক্ষে সম্ভব না। সরকারীদল-বিরোধীদল সকলকে মিলেই তো দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তা হলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লং মার্চ করেছি। তিনারা সংসদে ভালো ভালো কথা বলে বাহিরে লং মার্চ করছে। এটি ফ্যাসিবাদের সরকার না। আবার টি ফ্যাসিবাদের সরকারের পালিত বিরোধীদল না। আমরা সবাই নির্বাচন এটি আমাদের সকলেকে মনে রাখতে হবে। আপনাদের কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সে দিকে সজাগ থাকতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রফেসর ননী গোপাল ঘোষ, প্রফেসর মো. ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ আরো অনেকেই।