শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ব্যাক্তি উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের দীর্ঘদিন ধরে চলা ঝুঁকিপূর্ণ অবস্থার অবসান ঘটলো। স্থানীয় জনসাধারণের চলাচলের সুবিধার জন্য ও দূর্ঘটনা রোধে ব্রীজের জরাজীর্ণ ও খুলে যাওয়া স্টিল প্লেটগুলো মেরামত করা হয়েছে। দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের অর্থায়নে এ মেরামত করা হয়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের পিলারের মাঝে থাকা দুইটি স্টিলপ্লেট খুলে গিয়ে ব্রীজ থেকে প্রায় ১ হাত উপরে উঠে যায়। যে কোন সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুকের ব্যক্তিগত অর্থায়নে ব্রীজের ঝুঁকিপূর্ণ অংশটি মেরামত করা হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে পলাশ মিয়া ফারুক বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমার নজর আসে। পরে আমি ব্যাক্তিগত ভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও দূর্ঘটনা রোধের জন্য আমার নিজ উদ্যোগে মেরামত করে দেই। 

  • সর্বশেষ