শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ১৭ বছরের পুরো সিনিয়র ক্যারিয়ার ইন্টার মিলানেই কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ৫৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ইন্টারের হয়ে চারটি সিরি আ এবং দুটি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিংবদন্তি। -- নিউজ২৪

ইতালি জাতীয় দলেও সমৃদ্ধ ক্যারিয়ার ছিল মাজ্জোলার। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপেও ফাইনালে খেলেন মাজ্জোলা। তবে সেই ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে শিরোপা জিততে পারেনি ইতালি।

advertisement

মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। ক্লাবটি তাকে নিজেদের ইতিহাস ও বিশ্ব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছে। এক শোকবার্তায় ইন্টার জানায়, মাজ্জোলা এমন একজন ছিলেন, যিনি শুধু ইতিহাসের অংশ হননি, নিজেই ইন্টারের ইতিহাসে পরিণত হয়েছেন।

মাজ্জোলার জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক বেদনাদায়ক পারিবারিক ইতিহাস। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির জাতীয় দলের ফুটবলার এবং গ্রান্দে তোরিনোর অধিনায়ক। ১৯৪৯ সালে সুপারগা বিমান দুর্ঘটনায় মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তৎকালীন তোরিনো দলের প্রায় পুরো স্কোয়াডই নিহত হয়।

advertisement

১৮ বছর বয়সে ইন্টার মিলানের সিনিয়র দলে অভিষেক হয় মাজ্জোলার। জুভেন্টাসের বিপক্ষে সেই ম্যাচে ৯-১ গোলে হেরেছিল ইন্টার। তবে দলের একমাত্র গোলটি করেছিলেন মাজ্জোলা, পেনাল্টি থেকে।

এরপর দ্রুতই ইন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। ১৯৬৪ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইন্টারের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন মাজ্জোলা। পরের বছরও ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

advertisement

১৯৭৭ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করেন মাজ্জোলা। এরপর ইন্টার মিলানসহ বিভিন্ন ক্লাবে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টারে খেলোয়াড় হিসেবে ১৭ বছর কাটানোর পর আরও ১১ বছর ক্লাবটির প্রশাসনিক দায়িত্বে ছিলেন তিনি।