শিরোনাম
◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ ১০ দিন ধরে

রাজশাহীর বাগমারা উপজেলায় একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ লামিয়া ও মোছা. আশা বিবির ১০ দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

advertisement

নিখোঁজ গৃহবধূরা হলেন- উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। সম্পর্কে তারা জা হন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন।

advertisement

এরপর আর বাড়িতে ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েছেন পরিবারের সদস্যরা।

তবে এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর নিখোঁজ দুই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

advertisement

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, জিডির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় অনুসন্ধান চালানো হচ্ছে। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ