শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না! আমতলীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে মাদক মামলায় আদালত থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। 

১০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব এর সহযোগিতায় ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী এলাকার আঃ রাজ্জাক খানের ছেলে। 

তার বিরুদ্ধে ২০১৬ আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আদালত থেকে ৬ মাসের সাজা হয়েছিল বলে আমতলী থানা পুলিশ নিশ্চিত করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আদালত থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করে র‍্যাবের সহযোগিতায় ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালত মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ