শিরোনাম
◈ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি, বাংলাদেশসহ ৮ দেশকে সতর্ক করলেন গবেষকরা ◈ তারেক রহমানকে চলতি বছরেই সফরে নিতে চায় ভারত! ◈ রাজধানীতে সন্ধ্যার পর ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ◈ পোস্টার নিষিদ্ধ থেকে এআই নিয়ন্ত্রণ, ইউপি নির্বাচনে নতুন যত নিয়ম ◈ বাড়ছে মেট্রোরেলের খরচ, জাপানের ঋণের ফাঁদে বাংলাদেশ? ◈ বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ◈ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকবে যে বিষয়গুলো ◈ দিল্লিতে বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ শেখ হাসিনা, নেতাদের দিলেন কড়া বার্তা ◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় চাঁদা নেওয়ার অভিযোগে যুবদল নেতা আটক

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা 
চাঁদা দাবি ও ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ হাজার ৫০০ টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় 
উপজেলার দোহাকুলা ইউনয়িনের গলগলিয়া গ্রামের সুকুমার গাইনের (৫৫) করা লিখিত অভিযোগের 
ভিত্তিতে যুবদল নেতা রবিউল ইসলাম রবিকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।

তিনি বাঘারপাড়া পৌরসভার মীরপুর গ্রামের রোস্তম মোল্লার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার অপর দুই আসামি দোহাকুলা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃত সামাদ মোল্যার ছেলে আনিসুর রহমান ও একই গ্রামের লিয়াকত মোল্যার ছেলে বিল্লাল হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারে সুকুমার গাইন উল্লেখ করেন, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
পাশাপাশি উন্নত সেবার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে পাট বিক্রি করে বাড়িতে ১৩ হাজার ৫০০টাকা 
রেখেছিলেন। এর পাশাপাশি কিছু জমিও বিক্রির চেষ্টা করছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বার রাত আনুমানিক ১টার দিকে তিন ব্যক্তি তঁার বাড়িতে গিয়ে নাম ধরে ডাকতে থাকেন। একপর্যায়ে তাঁকে দরজা খুলতে বলা হয়। দরজা খোলার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাধ্য হয়ে তিনি দরজা খুললে তিনজন ঘরের মধ্যে প্রবেশ করেন। সুকুমার গাইনের অভিযোগ, এসময় তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভারতে যাওয়া ও জমিজমা বিক্রির বিষয় নিয়ে ঝামেলা করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ভয়ে সুকুমার গাইন রবির হাতে  প্রথমে ৫ হাজার টাকা তুলে দেন। পরে তাঁর স্ত্রী শিলা গাইনও আতঙ্কিত হয়ে ঘরে থাকা আরও ৮ হাজার ৫০০ টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন। সব মিলিয়ে ১৩ হাজার ৫০০ টাকা নেওয়ার পর অভিযুক্তরা আরও টাকা  দাবি করেন। ঘরে আর কোনো টাকা নেই জানালে অভিযুক্তরা ভয় ভীতি দেখিয়ে চলে যান বলে  অভিযোগকারীর দাবি।

এ ঘটনার পর গত ১৫ সেপ্টেম্বার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা চলাকালীন ভুক্তভোগী পরিবার সেখানে হাজির হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এসময় সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির সুকুমার গাইনকে থানায় মামলা করতে পরামর্শ দেন। এদিন সন্ধ্যায় বাঘারপাড়া থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে মামলার ৩নম্বর আসামি রবিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে রবিউল ইসলাম রবিকে  আটক করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামিকেও আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ