শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:৩৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প হামলা বাতিল করতেই তেলের দামে বড় পতন

ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি কমেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এই খবরের তথ্য জানা গেছে।

রোববার (২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দর ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৮৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮০.৬৬ ডলারে থিতু হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রে ইরানে হামলা পুনরায় চালু করার পর এবং ওমান উপকূলে বেশ কিছু তেলের জাহাজে তেহরানের বাহিনী আঘাত হানার কারণে উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ