শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে 

পাকিস্তান ক্রিকেটে কোচিং স্টাফে ফের ধাক্কা। এশিয়ান গেমস ২০২৬ শেষে বোলিং কোচ অ্যাশলি নফকে দায়িত্ব ছাড়ছেন। এরপর দুই বছরের চুক্তিতে নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার।

২০২৭ সালের জুন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে চুক্তি ছিল নফকের। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্বে যাচ্ছেন তিনি। গত জুলাইয়ে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটও সরে দাঁড়িয়েছিলেন। এর আগে ব্যাটিং কোচ হানিফ মালিক ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনও দায়িত্ব ছেড়েছেন।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাদা বলের বোলিং কোচ হন নফকে। লর্ডস টেস্টের পর কোচিং স্টাফে রদবদলের সময় তাঁকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয়। সেখানে সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে কাজ করেন তিনি।

নেদারল্যান্ডসের বিদায়ী কোচ রায়ান কুকের স্থলাভিষিক্ত হয়ে নফকের প্রথম বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। পাশাপাশি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও দলকে তৈরি করবেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে নফকে বলেছেন, ডাচ ক্রিকেটের উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পুরো ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে চান তিনি। তাঁর কাছে কৌশলের আগে খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করাই গুরুত্বপূর্ণ।

নেদারল্যান্ডস ইতিমধ্যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার দৌড়ে রয়েছে।

  • সর্বশেষ