শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে হতে পারে এবং ৩ আগস্ট বিকেলে তা শুরু হবে। তিনি বলেন, ‘আমি এটি করতে চাই। এতে অনেক মানুষের জীবন বাঁচবে এবং অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ এড়ানো যাবে।’

ট্রাম্প বলেন, ‘আমরা যখন চাই তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না, কারণ এতে অনেক মানুষ মারা যায়।’

তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের সঙ্গে আলোচনার পর শুক্রবারের জন্য পরিকল্পিত একটি “বড় ধরনের হামলা” বাতিল করতে বাধ্য হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে একটি সমঝোতা হতে পারে এবং ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে একটি চুক্তিও হতে পারে বলে তিনি আশা করছেন।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ