শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০২:৫৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহীসহ ১০ জনের মৃত্যু

পাকিস্তানের ব্রড পিক পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনা নির্মল পুরজার মৃত্যু হয়েছে। এ ছাড়া তার নেতৃত্বে থাকা ১০ জনের অভিযাত্রী দলের কেউই বেঁচে নেই বলে জানা গেছে।

এই দলে ৬ জন নেপালি এবং বাকিরা পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক ছিলেন।

advertisement

শনিবার (১ আগস্ট) পর্বত এভারেস্ট ও ট্রেকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস এক বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে আন্তর্জাতিক এই পর্বতারোহী দলটি তুষারধসের কবলে পড়ে।

advertisement

নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েন।

৪৩ বছর বয়সী নেপালি বংশোদ্ভূত বিশ্বখ্যাত এই ব্রিটিশ-নেপালি পর্বতারোহী আগে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ বাহিনী 'গোর্খা' রেজিমেন্টের সদস্য ছিলেন।

advertisement

২০২১ সালে তার এই অবিশ্বাস্য কীর্তি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘১৪টি চূড়া: কোনো কিছুই অসম্ভব নয়’ বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলেছিল। সূত্র: বিবিসি

 

 

  • সর্বশেষ