শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির কামপি ফ্লেগ্রেইয়ে শক্তিশালী ভূমিকম্প, ট্রেন-মেট্রো চলাচল বন্ধ

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের কাছে কামপি ফ্লেগ্রেই এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিভ্রাট, ট্রেন ও মেট্রো চলাচল ব্যাহত হওয়া ছাড়াও কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, প্রায় ৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। সতর্কতা হিসেবে স্থানীয় রেল ও মেট্রো চলাচল স্থগিত রাখা হয়েছে।

জনবহুল এই আগ্নেয়গিরির এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নজরদারি জোরদার করেছে সরকার। ১৯৮০-এর দশকের সংকটের পর এটি এই এলাকার অন্যতম শক্তিশালী ভূমিকম্প। 

উল্লেখ্য, ইতালি একটি ভূকম্পনপ্রবণ দেশ, যেখানে অতীতেও বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স।

  • সর্বশেষ