শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি?

 

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের সংক্রমণ এক আশঙ্কাজনক রূপ নিয়েছে। দেশটির সাম্প্রতিক প্রাদুর্ভাবে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যা ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কঙ্গোর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, দেশে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ জনে। এই নতুন পরিসংখ্যানের মাধ্যমে দেশটি ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুন পর্যন্ত হওয়া তাদের ১০ম প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। সেই সময় কঙ্গোতে প্রায় ৩ হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছিলেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি আমাদের দেখা সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ইবোলা মহামারি। এই পরিস্থিতির প্রতি গোটা বিশ্বের আরও অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন।’

কঙ্গোর জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এই রোগে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৪৪.১ শতাংশে। বর্তমানে ৮০৭ জন রোগী হাসপাতালে বা আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং ৬২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার তিন মাসেরও কম সময়ে রোগটি আগের যে কোনো মহামারির একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এই প্রাদুর্ভাবের চেয়ে বড় ছিল কেবল ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারি। সেই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত এবং ১১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, কঙ্গোর বর্তমান এই মহামারিটি ইবোলা ভাইরাসের বিরল ‘বুন্দিবুগিও’ স্ট্রেইনের কারণে ছড়িয়েছে। এই নির্দিষ্ট স্ট্রেইনের জন্য অনুমোদিত কোনো টিকা বা কার্যকর চিকিৎসা পদ্ধতি এখনো উদ্ভাবন হয়নি।

চিকিৎসা কর্মীদের শুধু ভাইরাসের সঙ্গেই লড়াই করতে হচ্ছে না, কঙ্গোর পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও নিরাপত্তার অভাবও তাদের কাজের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈদেশিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট, যা স্বাস্থ্যসেবা খাতকে চরম সংকটে ফেলে দিয়েছে।

পাশাপাশি, সরকারের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসের অভাব এবং স্বাস্থ্য সচেতনতার ঘাটতির কারণে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বুনিয়ার দাতব্য সংস্থা ‘কারিতাস’-এর জরুরি সেবা প্রধান অ্যাঞ্জেলে গাপিও জানান, সচেতনতামূলক প্রচারণাতে তেমন কাজ হচ্ছে না এবং প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, রোগটি এখন সামাজিকভাবে ছড়িয়ে পড়েছে। মানুষ এখনো প্রথাগত কবিরাজ বা কবিরাজি চিকিৎসার ওপর নির্ভর করছে, যার ফলে সংক্রমণের ধারা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

পরিস্থিতির ভয়াবহতা নিয়ে চলতি মাসে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইবোলায় প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে চারগুণ পর্যন্ত বেশি হতে পারে।

এদিকে গত জুন মাসে আফ্রিকা সিডিসি জানিয়েছিল, এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় ১৪০ কোটি ডলারের প্রয়োজন হবে, যা তাদের আগের আনুমানিক খরচের হিসেবের তুলনায় তিনগুণ বেশি।

কঙ্গোর পাঁচটি প্রদেশ- হাউত-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু এবং তশোপো বর্তমানে এই মারাত্মক ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়