শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নিজ দেশেই বিধ্বস্ত অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান, পাইলট নিরাপদে উদ্ধাযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে মেরিন কর্পসের একটি ঘাঁটির কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবারের এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছোট আকারের আগুনের সৃষ্টি হয়।

মার্কিন মেরিন কর্পসের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (জরুরি আসন ব্যবহার করে বেরিয়ে) করতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

advertisement

জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানেরAmardesh_F-35_
দুর্ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে। আকাশ থেকে তোলা ছবিতে খোলা মাঠে ধোঁয়া ওঠা যুদ্ধবিমান এবং ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দলের তৎপরতা দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বিমান থেকে কালো ধোঁয়া বের হতে এবং দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

মেরিন কর্পস জানিয়েছে, আহত পাইলট মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১, থার্ড মেরিন এয়ারক্রাফট উইং-এর সদস্য। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

advertisement

মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার সান দিয়েগো শহর থেকে প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত। ঘাঁটিটিতে ১৫ হাজারের বেশি মেরিন, নৌসদস্য ও বেসামরিক কর্মী কর্মরত রয়েছেন এবং এটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদর দপ্তর।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই ঘাঁটির কাছাকাছি একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সে সময় ইজেক্ট করার পরও পাইলট মেজর অ্যান্ড্রু মেটলারের মৃত্যু হয়।

advertisement

এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ও মেরিন কর্পস ব্যবহার করে থাকে। প্রতিটি এফ-৩৫-এর আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ

  • সর্বশেষ