শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটা এই দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালিয়ে শুক্রবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা শুরু করে কর্তৃপক্ষ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা’র উপকণ্ঠে অবস্থিত ওই খনিটি থেকে এ পর্যন্ত ৩২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনের মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। 

স্থানীয় খনি পরিদর্শক গনি বালুচ জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। বেলুচিস্তানের খনি ও খনিজ সম্পদ মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ পাকিস্তানি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পুরো প্রদেশ জুড়ে কয়লা খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানে বিশেষ করে দারিদ্র্যপীড়িত ও অনগ্রসর বেলুচিস্তান অঞ্চলে কয়লা খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, গ্যাস মনিটরিং ব্যবস্থার ঘাটতি এবং অন্যান্য মৌলিক নিরাপত্তা উপকরণের অনুপস্থিতির কারণে নিয়মিতই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। ঝুঁকি ও স্বল্প মজুরি সত্ত্বেও জীবনধারণের তাগিদে সেখানকার হাজার হাজার শ্রমিক এসব খনিতে কাজ করতে বাধ্য হন।

  • সর্বশেষ