শিরোনাম
◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

'ইরানের সম্পদ থেকে অর্থ গ্রহণকারী কোনো দেশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না'

আন্তর্জা‌তিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, যে কোনো কোম্পানি বা দেশ যদি ইরানের জব্দকৃত সম্পদ থেকে অর্থ গ্রহণ করে, তবে তাদের কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হবে না।

 মঙ্গলবার খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি ট্রাম্পের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন, যেখানে তিনি ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে ক্ষতিপূরণ পরিশোধের কথা বলেন। --- পার্সটু‌ডে

জুলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখার ধারাবাহিকতায় ঘোষণা দিয়েছেন যে, ইসলামী ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কারণে সৃষ্ট অনিরাপত্তা এবং হরমুজ প্রণালির দক্ষিণের অবৈধ ও অনিরাপদ পথ ব্যবহার করে চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর ক্ষতিপূরণ ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে প্রদান করা হবে।

খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, এই অবৈধ পদক্ষেপের পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্টকে সতর্ক করার পাশাপাশি আমরা সব কোম্পানি ও দেশকে জানিয়ে দিচ্ছি, যারা ট্রাম্পের এ প্রস্তাবকে স্বাগত জানাবে এবং ইরানের জব্দকৃত সম্পদ এ উদ্দেশ্যে ব্যবহার করবে, তাদের কোনো জাহাজকে আর হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়