শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু

যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতার পর সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। পাশাপাশি মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন।

আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্ট পর্যটনকেন্দ্রে এই আলোচনা শুরু হয় বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এছাড়া মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং কাতারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

advertisement

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে লেবাননের সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

এছাড়া ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তি করার জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়েও আলোচনা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান।

 

  • সর্বশেষ