শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১২:০৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০

এবিসি নিউজ: ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯০ জন যাত্রী। শনিবার (২০ জুন) সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়ন জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিটি একটি ট্রেনের চালক ছিলেন।

ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ৯০ জনের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য সেখানে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি জানান, পরিস্থিতি বিবেচনা করে এটিকে একটি ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জরুরি উদ্ধারকাজ চালানো হচ্ছে।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এই সংঘর্ষে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে-র দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে হয়েছে। রেলওয়ের একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, করবি থেকে লন্ডনগামী একটি ট্রেনের সঙ্গে নটিংহাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের এই সংঘর্ষ ঘটে। ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো বা সংঘর্ষ ঘটল, তা নিশ্চিত করতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত লন্ডনের ভেতরে বা বাইরে কোনো ট্রেন চালাতে পারছে না। দিনের বাকি সময়ের জন্য এই রুটের সব শিডিউল বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ