শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর!

সীমান্তের সম্পূর্ণ অংশে স্মার্ট ফেন্সিং টেকনোলজি সমৃদ্ধ কাঁটাতারের বেড়া তৈরির পাশাপাশি ভারত সীমান্ত নজরদারিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষাকে সাম্প্রতিক সময়ে ভারত বিশেষ গুরুত্ব দিয়েছে। যেভাবেই হোক অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় বিএসএফ ফেসিয়াল-আইবল স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা এবং আইএসআর কিউয়ার্ড কপ্টার ড্রোনের ব্যবহার শুরু করেছে। 

জানা গেছে, সীমান্তে নজরদারিতে ব্যবহার করা হবে রোবটও। তবে সাধারণ কোনও রোবট নয়। এগুলো হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এআই এবং ডোমেইন ভিত্তিক রোবট। এখন থেকে সীমান্তে চাকা অথবা পায়ে চলাচলে সক্ষম রোবট টহল দেবে। প্রতিকূল আবহাওয়াতেও সেগুলো কাজ করবে।

সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত সংশ্লিষ্ট তিন রাজ্য ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়ার এলাকায় বিএসএফ ফেসিয়াল-আইবল স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা এবং আইএসআর কিউয়ার্ড কপ্টার ড্রোন ব্যবহার শুরু করেছে। ফলে সীমান্তে নজরদারি অনেক বেশি আঁটসাঁট এবং নিরাপত্তা নিশ্ছিদ্র হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সীমান্তে যে কোনও প্রাণীর গতিবিধি খুব সহজে বিএসএফের নজরে পড়ছে।

স্বয়ংক্রিয় ড্রোনগুলো সীমান্ত এলাকায় আকাশ থেকে পুরো অঞ্চলের রিয়েল টাইম ভিডিও এবং থার্মাল ইমেজ সরবরাহ করবে। এআই এবং কম্পিউটার ভিশন ড্রোনের ক্যামেরায় ধরা পড়া ছবি ও ভিডিও এআই অ্যালগরিদম বিশ্লেষণ করে মানুষ, গাড়ি অথবা পশুর পার্থক্য করবে।

advertisement

ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে অনুপ্রবেশকারীর মুখমণ্ডল বিশ্লেষণ করে আগে থেকে ডাটাবেজে থাকা অপরাধীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ইনফ্রারেড এবং রাডার প্রযুক্তির জন্য কুয়াশা, বৃষ্টি অথবা রাতেও সিস্টেম নিখুঁতভাবে কাজ করবে।

এছাড়া সীমান্তে মাটির নিচে থাকবে ফাইবার অপটিক সেন্সর। বসানো হচ্ছে ইনফ্রারেড লেজার। মানুষের পায়ের চাপ অথবা কম্পন টের পেলেই সেন্ট্রাল কন্ট্রোল রুমে সেটি সংকেত পাঠাবে। একবার কোনও সন্দেহভাজন ব্যক্তি অথবা যানবাহন শনাক্ত হলে, এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গতিবিধি ট্র্যাক করবে। এছাড়াও একটি রোবট অথবা ড্রোন থেকে অন্য ড্রোন ও ক্যামেরা নিজে থেকেই অনুপ্রবেশকারীর লোকেশন নিশ্চিত করবে। সীমান্তের প্রতিটি রোবট, ড্রোন এবং সেন্সর সুরক্ষিত সাইবার নেটওয়ার্কের মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। সূত্র: মানবজমিন ও রিপাবলিক বাংলা

  • সর্বশেষ