শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১১:৩৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওমানকে উড়ি‌য়ে দেয়ার হুম‌কি আমেরিকার, নিন্দা জানালো ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন কর্মকর্তাদের ওমানের বিরুদ্ধে হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, এটি জাতিসংঘের সদস্য ও স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার প্রচেষ্টা এবং আমেরিকার শাসনব্যবস্থা ও নীতিনির্ধারণী কাঠামোর নৈতিক দেউলিয়াত্বের আরেকটি প্রমাণ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ী আজ শুক্রবার ভোরে ওমানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন অর্থমন্ত্রীর হুমকিটি এর আগের হুমকিরই ধারাবাহিকতা। এর আগে ওমানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। --- পার্সটু‌ডে

বাকায়ি আরও বলেন, অযৌক্তিক অজুহাতে ওমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি সম্পূর্ণ অবৈধ এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ধরনের আচরণের বিরুদ্ধে দায়িত্বশীল প্রতিক্রিয়া জানানো, যাতে আন্তর্জাতিক আইনি নীতিমালা লঙ্ঘনের প্রবণতা স্বাভাবিক বিষয় হয়ে না ওঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়