শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসা ভাড়ার জন্য স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ, গ্রেফতার স্বামী ও বাড়িওয়ালা

মাত্র ২ হাজার রুপি মাসিক বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভারতের গুজরাটের মোর্বি এলাকায় এ ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিবারটি গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার সন্ধানে তারা প্রায় ছয় মাস আগে মোর্বিতে বসবাস শুরু করে। সেখানে তারা মাসিক ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসা নেয়। তবে চরম আর্থিক সংকটের কারণে টানা চার মাসের ভাড়া বকেয়া পড়ে যায়।
 
অভিযোগ অনুযায়ী, আর্থিক সংকটের সুরাহা করতে ওই ব্যক্তি বাড়িওয়ালাকে নিজের স্ত্রী ও মেয়ের ওপর যৌন নির্যাতনের সুযোগ দেয়ার জন্য একটি চুক্তি করেন।

বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারীর মা মোর্বি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনসহ (পকসো) কঠোর আইনে মামলা দায়ের করে।
 
পরবর্তীকালে অভিযুক্ত বাবা ও বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
 
মোর্বির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জেএম লাল বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা ও বাড়িওয়ালা মিলেই এই নির্যাতনের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’ তথ্যসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ