শিরোনাম
◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কড়া বার্তা অমিত শাহর

ভারতের পশ্চিমবঙ্গে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অমিত শাহ বলেন, মমতা দিদি, আপনি কান খুলে শুনে রাখুন— আপনি এবং আপনার ভাতিজা যতই চেষ্টা করুন না কেন, এই বাংলা ভারতের ভূমি। স্বামী বিবেকানন্দের এই পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি দাবি করেন, রাম মন্দির নির্মাণ দীর্ঘদিন বাধাগ্রস্ত রাখতে বিভিন্ন শক্তি কাজ করেছে। তবে ২০১৯ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই প্রতীক্ষার অবসান ঘটে এবং রাম মন্দির নির্মাণ সম্ভব হয়।

এর আগে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন এবং বেলডাঙা এলাকায় এর কাজ শুরুর দাবি ওঠে। এ প্রেক্ষাপটেই অমিত শাহ এ মন্তব্য করেন।

জনসভায় উপস্থিতদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি এখানে বাবরি মসজিদ নির্মাণ মেনে নেবেন?” এ সময় জনতার সাড়া নিয়েও তিনি মন্তব্য করেন।

অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ত্রিপুরা, আসাম ও বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার গঠন করলে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে অনুপ্রবেশ ঠেকানো হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে।

এছাড়া তিনি দাবি করেন, মোদি সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইকসহ বিভিন্ন অভিযানের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যা আগের সরকারগুলো করতে পারেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়