শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০১:২৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ নিষিদ্ধ, হজ মৌসুমে কড়াকড়ি সৌদির

হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। এর আওতায় সোমবার (১৩ এপ্রিল) থেকে সরকারি অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ‘অনুমতি ছাড়া হজ নয়’ স্লোগানে এ বছর হজ কার্যক্রম পরিচালিত হবে, যাতে হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসীর কাছে মক্কা থেকে ইস্যু করা বৈধ ইকামা (বাসিন্দা অনুমতি), হজের পারমিট বা পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি রয়েছে, কেবল তারাই শহরে প্রবেশ করতে পারবেন। প্রয়োজনীয় অনুমতি না থাকলে প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এছাড়া, ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা বিদেশি যাত্রীদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) শেষ সময় নির্ধারণ করা হয়েছে দেশত্যাগের জন্য।

Advertisement

১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতিপত্র দেওয়া স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিক—সব শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।

আরও বলা হয়েছে, ১৮ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাধারী মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং প্রক্রিয়াগুলো সহজতর করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘আবশির ইন্ডিভিজুয়ালস’ প্ল্যাটফর্ম এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে হজের অনুমতিপত্র সংগ্রহ করা যাবে।

হজ পরিচালনাকারী বিধিমালাগুলো সম্পূর্ণভাবে মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জোর দিয়ে বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

এই বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সূত্র: সৌদি গ্যাজেট

  • সর্বশেষ