শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত

তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

শনিবার তেহরানের নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাড়িতে হামলা চালানো হয়, যেখানে ক্ষমতা ত্যাগের পর থেকে তিনি বসবাস করছিলেন। হামলায় নিহত হয়েছেন আহমাদিনেজাদের নিরাপত্তা দলের তিন সদস্যও, যারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন।

৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বকালে পারমাণবিক কর্মসূচি ও পশ্চিমাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি কট্টর রক্ষণশীল হওয়া সত্ত্বেও ইরানের বর্তমান নেতৃত্বের সমালোচক ও বিরোধী কণ্ঠে পরিণত হয়েছেন।

ইরান সরকার এখনো আহমাদিনেজাদের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিতকরণ দেয়নি।

 

  • সর্বশেষ