শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে।

আর যুদ্ধ শুরুর দ্বিতীয়দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলোর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি। আর বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি তাদের।

এসব হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ইরানি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এছাড়া আহত হয়েছেন ৫৮ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। তবে ঠিক কত বাংলাদেশি আহত হয়েছেন সেটি উল্লেখ করেনি তারা। সূত্র: গালফ নিউজ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়