শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৫:৪৮ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান

আল জাজিরা: ইরান ও ইসরায়েলি বোমাবর্ষণের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ষষ্ঠ দফায় বড় ধরনের হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হামলার তালিকায় রয়েছে ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা প্রতিশোধের অংশ হিসেবে আরও ‘ভিন্ন এবং কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে, যা শত্রু পক্ষকে একের পর এক ‘শোচনীয় চপেটাঘাত’ করবে।

আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে চলা এই হামলার মুখে কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

এদিকে কাতারের রাজধানী দোহার বাসিন্দারা আকাশে অন্তত ১১টি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এ অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

  • সর্বশেষ