শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলার প্রতিবাদ জানালো সৌদি আরব

ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের এই পদক্ষেপ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

সৌদি আরব সংশ্লিষ্ট ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করছে এবং তারা যেকোনো পদক্ষেপ নিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব সক্ষমতা নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।

Advertisement

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব হামলার নিন্দা জানানোর এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ড মোকাবিলায় কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এ বিবৃতির তথ্য কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) প্রকাশ করেছে।

 

  • সর্বশেষ