শিরোনাম
◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। তবে ধ্বংসাবশেষ বা বিস্ফোরণের প্রভাবে আবুধাবিতে হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরব আমিরাত সরকার এক বিবৃতিতে এ হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এ ধরনের উত্তেজনামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমিরাত সংরক্ষণ করে।

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমিরাতের নিরাপত্তা বাহিনী। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়