শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলের ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে হওয়া যুদ্ধবিরতির পর এটিই বড় ধরনের হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, চলমান প্রায় প্রতিদিনের হামলায় বেসামরিক এলাকা ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ি খোলা জায়গায় হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আকাশে টহল দিচ্ছে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আল-মানার টিভি জানিয়েছে, মার্কাবা শহরে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেকা উপত্যকায় পৃথক হামলায় এক ব্যক্তি নিহত ও ২৯ জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কফর দান এলাকায় হামলায় ১৬ বছর বয়সি এক সিরীয় কিশোর নিহত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১২৭ জন বেসামরিক। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়