শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম পরিচয়ের কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে চুরির অভিযোগ তুলে নির্মম নির্যাতন চালানো হয়।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় মিডিয়া টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, ভারতে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান সহিংসতার এটি সর্বশেষ ঘটনা।

নিহত ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর। বয়স ৩২ বছর। অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় হিন্দুত্ববাদী উগ্রবাদীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।

মঞ্জুর আলম লস্করের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে। তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন।

দীর্ঘদিন সেখানে বসবাস করায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন। তা সত্ত্বেও হিন্দুত্ববাদীরা তাকে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল বলে পরিবারের অভিযোগ।

মঞ্জুরের পরিবারের সদস্যদের দাবি, হত্যার আগে তাকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পরে তারা ৬ হাজার রুপি জোগাড় করতে সক্ষম হলেও বুধবার জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এ বিষয়ে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা কামনা করেছে। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়