শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ‘ছায়া’ ট্যাংকার জাহাজ জব্দ করল ফ্রান্স

রাশিয়া থেকে আসা একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। জাহাজটি ‘ভুয়া পতাকা ব্যবহার করে’ চলছিল বলেও অভিযোগ করেছে প্যারিস। 

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্যাংকার জব্দের তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, তাদের নৌ সেনারা ভূমধ্যসাগরে একাধিক মিত্র দেশের সহযোগিতায় জাহাজটিতে ওঠে এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে ফরাসি নৌবাহিনী নিশ্চিত করে যুক্তরাজ্য তাদের সহায়তা করেছে।

ট্যাংকার জাহাজটি শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহরের অংশ। যেগুলো নিষেধাজ্ঞার কারণে পরিচয় গোপন রেখে চলাচল করে।

ম্যাক্রোঁ জানান, তারা আন্তর্জাতিক আইন অব্যাহত রাখতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করবেন। তার দাবি এসব জাহাজের মাধ্যমে তেল আনা-নেওয়া করে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগান দেওয়া হচ্ছে।

তিনি বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং নিষেধাজ্ঞার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই 'শ্যাডো ফ্লিট' বা ছায়া জাহাজবহরের কার্যক্রম ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে।’

ট্যাংকারটি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ে ম্যাক্রোঁ আরও বলেছেন এটির বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। তবে ট্যাংকারটি নতুন গন্তব্য বা এটি কোথায় নেওয়া হবে সেটি স্পষ্ট করেননি তিনি।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়