শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৫ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির

ইরানে শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি আরও বলেন, ইরান, ইসরাইল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তিতে’ বিস্তৃত করার লক্ষ্য রাখবে

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরাইল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।’

বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলভি বলেন, ‘ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নীচে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।’

Advertisement

তিনি আরও বলেন, নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করবে, মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরম ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।

ইরান এই অঞ্চলে বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হবে। বলেন নির্বাসিত এই নেতা।

নির্বাসিত এ যুবরাজ ইরানি জনগণকে শিক্ষিত এবং আধুনিক বলে প্রশংসা করেছেন, যারা দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে শক্তিশালী করবে।

এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ