শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০২:৫৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি

কঠোর হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, ভবিষ্যতের যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

advertisement

আধুনিক প্রযুক্তি, নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র-সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে।

তিনি বলেন, আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে। 

advertisement

তিনি জানান, ‘অপারেশন সিন্দুর’ একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি করেছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে।

জেনারেল দ্বিবেদী বলেন, আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো ও প্রশিক্ষিত করা হচ্ছে।

advertisement

ভারতীয় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সব সময় যেকোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত। ভবিষ্যতের যুদ্ধের জন্যও বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের কুচকাওয়াজে সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেছে এবং সামনে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় পরিবর্তন আনতেই থাকবে। উৎস: চ্যানেল24

 

 

  • সর্বশেষ