শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইজারল্যান্ডের ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০। তবে এক সংবাদ সম্মেলনে পুলিশ নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে কেবল ‘কয়েক ডজন’ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছে।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওই রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভালাইস ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্টিফেন গাঞ্জার জানিয়েছেন, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টার এবং ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

পুলিশ আগে জানিয়েছিল, দগ্ধ হওয়া অনেক মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যান্টন সরকারের প্রধান ম্যাথিয়াস রেনার্ড বলেন, আহতদের বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ভালাইস হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় বাকিদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যান-মন্টানার ওপর দিয়ে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

প্রসিকিউটর বিয়াত্রিস পিলৌদ পরে জানান, এই বিস্ফোরণকে হামলা নয় বরং অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও যোগ করেন, কর্তৃপক্ষ নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ