শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি

নেতৃত্বের জন্য সবসময় হাতে আর্মব্যান্ড থাকতে হয় না। মাঠে সতীর্থদের উজ্জীবিত করা, প্রতিটি বলের জন্য লড়াই করা কিংবা কঠিন মুহূর্তে সামনে থেকে দলকে টেনে নেওয়াই একজন নেতার আসল পরিচয়। থমাস ডুলির চোখে হামজা চৌধুরী ঠিক তেমনই একজন। বাংলাদেশের এই ইংলিশ প্রবাসী ফুটবলারকে নেতা হিসেবে দেখতে তার হাতে অধিনায়কের আর্মব্যান্ডের কোনো প্রয়োজন নেই। ড্রেসিংরুম থেকে মাঠ, হোটেল থেকে গ্যালারি, সব জায়গাতেই হামজাকে নেতা হিসেবে দেখেন বাংলাদেশ কোচ।

সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের নেতৃত্বের প্রসঙ্গ উঠতেই হামজাকে নিয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর দলের যে মানসিকতা নিয়ে সবচেয়ে বেশি হতাশ ডুলি, সিঙ্গাপুরের বিপক্ষে সেটিই বদলাতে চান তিনি। খেলোয়াড়দের আরও আগ্রাসী হয়ে লড়াই করার বার্তা দিচ্ছেন এই জার্মান কোচ। আর সেই মানসিকতার অন্যতম উদাহরণ হিসেবেও সতীর্থদের সামনে হামজাকে তুলে ধরছেন তিনি।

এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব শুরুতে কেউ নিতে চাননি বলেও জানিয়েছেন ডুলি। এমনকি সোহেল রানাও প্রথমে অধিনায়ক হতে আগ্রহী ছিলেন না। পরে যখন দেখলেন আর কেউ দায়িত্ব নিতে চাইছেন না, তখন নিজেই কোচের কাছে গিয়ে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।

ডুলির ভাষায়, ‘কেউই অধিনায়ক হতে চায়নি। এমনকি সোহেলও অধিনায়ক হতে চায়নি। পরে সে আমার কাছে এসে বলল, কেউ যখন হতে চাইছে না, তখন আমি এই দায়িত্বটা নিতে চাই। আমি অধিনায়কের আর্মব্যান্ডটা নেব।’

advertisement

তবে ডুলির কাছে অধিনায়কের আর্মব্যান্ড হামজার নেতৃত্বের মাপকাঠি নয়। তার মতে, হামজার নেতৃত্ব মাঠের বাইরেও ছড়িয়ে আছে। সতীর্থদের সঙ্গে তার আচরণ, মাঠে প্রতিটি বলের জন্য লড়াই এবং প্রতিকূল পরিস্থিতিতেও তার শরীরী ভাষা, সবকিছুতেই একজন নেতার উপস্থিতি দেখতে পান তিনি।

‘হামজার নেতা হওয়ার জন্য অধিনায়কের আর্মব্যান্ডের প্রয়োজন নেই। সে যেকোনো জায়গাতেই নেতা। ড্রেসিংরুমে, গ্যালারিতে, হোটেলে, সব জায়গায়। তার আর্মব্যান্ডের প্রয়োজন নেই,’ বলেছেন ডুলি।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতিরিক্ত পেছনে সরে যাওয়াই সবচেয়ে বেশি হতাশ করেছে ডুলিকে। খেলোয়াড়েরা অনেক সময় একে অন্যের দিকে তাকিয়ে থেকেছেন, কে চাপ দেবেন, কে সামনে এগিয়ে যাবেন, তা নিয়ে ছিল দ্বিধা। ফলে প্রতিপক্ষ প্রয়োজনীয় সময় ও জায়গা পেয়েছে। এমনকি নেতৃত্বের আর্মব্যান্ড পাওয়া সোহেলও ছিলেন না স্বাভাবিক ছন্দে।

অধিনায়কত্বের দায়িত্ব সোহেলের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল কি না, সেটিও ভেবেছেন ডুলি। তার দাবি, সোহেলকে এর আগে কখনো এমনভাবে খেলতে দেখেননি তিনি, অনুশীলনেও নয়, ম্যাচেও নয়। ডুলির ধারণা, অধিনায়কত্বের অতিরিক্ত দায়িত্ব হয়তো সোহেলের ওপর কিছুটা বাড়তি চাপ তৈরি করেছিল।

  • সর্বশেষ