শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে।’ এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে তারা দাবি করেছে। সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলেও এসবিইউ জানিয়েছে, যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো।

ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে, এর মধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানাল ইউক্রেন। আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তা দিতে চাচ্ছে যে, তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন আলোচনায় ‘জেলেনস্কির কোনো কার্ড নেই।’ এরপর থেকেই কিয়েভ হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

advertisement

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌ যুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছেন। কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন। 

এদিকে গত তিন বছরের মতো এবারও শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চলছে।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ