শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ সুত্রে তথ্য জানা গেছে।

রোববার ভোর প্রায় ১টার দিকে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার প্রায় ২০ মিনিট পর, সাইপ্রেস হিলস এলাকার একটি ইভেন্ট স্পেসে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছে দুইজন ১৫ বছর বয়সী কিশোরী, একজন ১৫ বছর বয়সী কিশোর, দুইজন ১৬ বছর বয়সী কিশোর এবং একজন ১৭ বছর বয়সী কিশোর। সবাইকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মুখোশ ও কালো পোশাক পরা দুই পুরুষ সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, সন্দেহভাজনরা আটলান্টিক অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী গুলি ছুড়ে পরে অ্যাশফোর্ড অ্যাভিনিউয়ের দিকে উত্তরমুখী হয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। ঘটনার সঠিক উদ্দেশ্য এখনো অজানা, তবে এটি গ্যাং-সম্পর্কিত বলে মনে হচ্ছে।

অ্যাশফোর্ড স্ট্রিট ও আটলান্টিক অ্যাভিনিউয়ের কোণে অবস্থিত ভেন্যুটির মালিক প্রতিষ্ঠান বুরবুজা ইভেন্টস জানিয়েছে, ভেন্যুর ভেতরে কোনো গুলি ছোড়া হয়নি।

এক বিবৃতিতে বুরবুজা ইভেন্টসের ব্যবস্থাপনা জানায়, আমাদের ব্যবস্থাপনা দল কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং এনওয়াইপিডি ৭৫তম প্রিসিঙ্কট ও ব্রুকলিন নর্থ নাইট ওয়াচের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং সবার দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করি।

ঠিক কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়